ময়মনসিংহে মদ সংশ্লিষ্ট এক ব্যক্তির আচরণ নিয়ে জনমনে উদ্বেগ

ময়মনসিংহে মদ সংশ্লিষ্ট এক ব্যক্তির আচরণ নিয়ে জনমনে উদ্বেগ

নিজস্ব  প্রতিবেদক: ময়মনসিংহ নগরীতে সেলিম সাজ্জাদ নামে এক ব্যক্তির আচরণ ও কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন বাংলা মদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা যায়।

হাসপাতাল থেকে ফিরে আসার পর তিনি বর্তমানে ময়মনসিংহ নগরীতে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কিছুদিন আগে পুলিশ মদসহ তাকে আটকও করে। সূত্রগুলো আরও জানায়, তার আচরণে অসংলগ্নতা লক্ষ্য করা যাচ্ছে এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিকর লেখালেখি করছেন। এতে সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিদিন সকাল থেকে থানা ও আশপাশের এলাকায় অবস্থান করায় স্থানীয়রা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। কেউ কিছু দিলে গ্রহণ করেন, না দিলে সাহায্যের জন্য হাত পাতেন বলেও জানা গেছে। সচেতন মহলের মতে, বিষয়টি মানবিক ও সামাজিক—এ ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তির চিকিৎসা, পুনর্বাসন এবং যথাযথ নজরদারি প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিক পরিচয়ের অপব্যবহার রোধে প্রশাসনের দৃষ্টি দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com