মহিবুল্লাহ আকনের নেতৃত্বে বদলে যাচ্ছে আশুলিয়া ভূমি অফিসের সেবার চিত্র

মহিবুল্লাহ আকনের নেতৃত্বে বদলে যাচ্ছে আশুলিয়া ভূমি অফিসের সেবার চিত্র

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া রাজস্ব সার্কেলে যোগদানের মাত্র ১ মাস ১৩ দিনেই বদলে যেতে শুরু করেছে ভূমি সেবার সামগ্রিক দৃশ্যপট। গত ১৮ জুলাই সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোঃ মহিবুল্লাহ আকন যোগদানের পর থেকেই কার্যালয়টিতে লেগেছে ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া। সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে মূল হাতিয়ার করে তিনি সাধারণ মানুষের দোড়গোড়ায় কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে ইতিমধ্যেই  গ্রহণ করেছেন একাধিক কার্যকর পদক্ষেপ।

আশুলিয়া একটি ঘনবসতিপূর্ণ ও শিল্পনির্ভর এলাকা হওয়ায় এখানে ভূমি সংক্রান্ত জটিলতা এবং সেবাপ্রার্থীদের ভিড় থাকে সবসময়ই বেশি। তবে নতুন সহকারী কমিশনার(ভুমি) মোঃমহিবুল্লাহ আকনের  যোগদানের পরে এখন আর সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে না কোনো অনাকাঙ্ক্ষিত ভোগান্তি। ফাইল জট নিরসন, দালালমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং নির্ধারিত সময়ে নামজারি সহ অন্যান্য সেবা দ্রুত নিষ্পত্তি করার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করায় সাধারণ সেবাপ্রার্থীরা স্বস্তি প্রকাশ করছেন।

আশুলিয়া রাজস্ব সার্কেলকে একটি পূর্ণাঙ্গ জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকন বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনগণই রাষ্ট্রের একমাত্র মালিক। আমরা জনগণের সেবক মাত্র। তাই কোনো ধরনের হয়রানি ছাড়া নাগরিকরা যেন তাদের কাঙ্ক্ষিত ভূমি সেবা পান, সে লক্ষ্যে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। সততা, স্বচ্ছতা ও শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করে আশুলিয়া রাজস্ব সার্কেলকে একটি দৃষ্টান্তমূলক সেবাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।”

কর্মকর্তার এমন দূরদর্শী ও গণমুখী পদক্ষেপে ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনই সাধারণ মানুষের মধ্যেও ফিরে এসেছে আস্থা। স্থানীয়রা আশা করছেন, এই পরিবর্তনের ধারাবাহিকতা বজায় থাকলে আশুলিয়া রাজস্ব সার্কেল পুরো দেশের মধ্যে একটি মডেল ভূমি অফিস হিসেবে আত্মপ্রকাশ করবে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com