৭ প্রতিষ্ঠানে সাত বছর অডিট নেই, নোটিশেরও জবাব নেই: তদন্তে বাণিজ্য মন্ত্রণালয়

৭ প্রতিষ্ঠানে সাত বছর অডিট নেই, নোটিশেরও জবাব নেই: তদন্তে বাণিজ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচিত মির্জা সোবেদ আলী রাজা ও শহিদুল ইসলামের বিরুদ্ধে একাধিক অনিয়ম, কোম্পানি আইন লঙ্ঘন ও প্রতারণার অভিযোগে তদন্ত শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। অভিযোগে বলা হয়েছে, সংশ্লিষ্ট সাতটি প্রতিষ্ঠানসহ আরও ৫ টি প্রতিষ্ঠানের নামে লিমিটেড কোম্পানির নিবন্ধন ও প্রয়োজনীয় ছাড়পত্র গ্রহণের পর প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। বারবার নোটিশ ও চিঠি পাঠানো হলেও সংশ্লিষ্টদের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। এছাড়া দীর্ঘ সাত বছর ধরে প্রতিষ্ঠানগুলোর বাধ্যতামূলক অডিট সম্পন্ন করা হয়নি এবং আয়কর-সংক্রান্ত আইনগত বাধ্যবাধকতাও পালন করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে যেসব প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো— Lions Clubs International, Bangladesh Lions Foundation, চেতনার সুর, MC TV, দৈনিক প্রলয় (Dainik Prolay), Eduaid BD Limited এবং Bangladesh Lions Foundation। অভিযোগ অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের নিবন্ধিত ঠিকানায় গিয়ে কোনো কার্যকর অফিস বা নিয়মিত কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি।

অভিযোগকারী মামুন নামে এক ব্যক্তি বাণিজ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্তের আওতায় আনা হয়। তদন্তের অংশ হিসেবে প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোজিনা আক্তার, ব্যবস্থাপনা পরিচালক মির্জা সোবেদ আলী রাজা এবং পরিচালক শহিদুল ইসলাম ও সুমন ভট্টাচার্যের দেওয়া ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ফারজানা পারভিন নিশ্চিত করেছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, কোম্পানি আইন অনুযায়ী প্রতি বছর নির্ধারিত অডিট সম্পন্ন করা, বার্ষিক রিটার্ন দাখিল এবং প্রয়োজনীয় সরকারি ফি পরিশোধ বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো গত সাত বছরে এসব আইনগত বাধ্যবাধকতা পালন করেনি। এর ফলে সরকারের প্রায় ২৮ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে । তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কোম্পানি আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com