হাজারীবাগে হোস্টেল থেকে এনসিপি নেত্রীর লাশ উদ্ধার

হাজারীবাগে হোস্টেল থেকে এনসিপি নেত্রীর লাশ উদ্ধার

রাজধানীর হাজারীবাগে নারী হোস্টেল থেকে ধানমণ্ডি শাখার এনসিপির নারী নেত্রী জান্নাত আরা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  আজ বৃহস্পতিবার জিগাতলা জান্নাত নারী হোস্টেলে পঞ্চম তলা ভবনের পঞ্চম তলার রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার উপপরিদর্শক এসআই মো. কামরুজ্জামান জানান, সকালে সংবাদ পেয়ে আমরা জিগাতলা জান্নাত নারী হোস্টেলে পঞ্চম তলা ভবনের পঞ্চম তলা রুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হবে।  তিনি বলেন, জান্নাত আরার বাবার নাম মো. জাকির হোসেন। যতটুকু শুনেছি সে এনসিপির ধানমণ্ডি শাখার নারী নেত্রী।

হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তদন্তসাপেক্ষে আসল ঘটনা বের হবে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।’এদিকে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে রুমী লিখেছিলেন, ‘একদিন ভোর হবে সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না.. কারণ আমি ভোরে উঠি না.!’ একটি দলবদ্ধ ছবির সঙ্গে এমন ক্যাপশনের অর্থ খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com