সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিলো সরকার

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিলো সরকার

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার। এ সময়ে তারা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কাজ করবেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর), রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জেতি প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী এই আদেশের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, “আমাদের এই আদেশ দেওয়া হয়েছে, আমরা সেই অনুযায়ী কাজ করব।”

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সেনা কর্মকর্তারা ‘ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮’-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারায় উল্লেখিত অপরাধগুলো বিবেচনায় নিয়ে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com