দ্বিতীয় দিনের পরীক্ষা দিতে এলেন সেই আরিফা

দ্বিতীয় দিনের পরীক্ষা দিতে এলেন সেই আরিফা

মায়ের অসুস্থতার জন্য প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে না-পারা এইচএসসি পরীক্ষার্থী আনিসা আরিফা দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশ নিয়েছেন। রবিবার (২৯ জুন) সকালে এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে আসেন আরিফা। সকাল ৯টা ১০ মিনিটে পরীক্ষার হলে প্রবেশ করেন।

রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা। এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মায়ের হঠাৎ অসুস্থতায় সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি তিনি। কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিতে অনেক কাকুতি-মিনতি করলেও ভেতরে প্রবেশ করতে পারেননি।

বিষয়টি সামাজিকমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তার পরীক্ষা নেওয়ার দাবি তোলা হয়। এরপরই অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে জানানো হয়, আনিসার পরীক্ষা পুনরায় নেওয়ার বিষয়টি বিবেচনাধীন। আপাতত বাংলা দ্বিতীয় পত্র থেকে তার এইচএসসি মিশন শুরু হচ্ছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com