ড. ইউনূসকে তারেক রহমানের শুভেচ্ছা

ড. ইউনূসকে তারেক রহমানের শুভেচ্ছা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ৮৫তম জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেন। প্রধান উপদেষ্টার পক্ষে ‘ফুলেরতোড়া ও কেক’ গ্রহণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌসি হাসান সেলিম।

ফুলেল শুভেচ্ছা পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com