সড়ক দুর্ঘটনা শেরপুরে ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত

সড়ক দুর্ঘটনা শেরপুরে ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত

শেরপুর প্রতিনিধি : শেরপুরে ভাতশালায় বাস-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইদুল ইসলাম। তিনি বলেন, শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার ভাতশালা এলাকায় রিফাত পরিবহন নামের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৫ জন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে সদর থানা পুলিশ গিয়েছে।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। কুড়িগ্রামের রৌমারি থেকে ঢাকাগামী বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com