আ.লীগসহ ১১টি দলকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে রিট

আ.লীগসহ ১১টি দলকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে রিট

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক – মো. আবুল হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও মো. হাসিবুল ইসলাম – বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১১টি রাজনৈতিক দলের সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেছেন। এই রিটে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এই রিটে বলা হয়েছে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পাশাপাশি জাতীয় সমাজতান্ত্রিক দল, বিকল্পধারা বাংলাদেশ, তরীকত ফেডারেশন, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, এলডিপি, জাতীয় পার্টি (মঞ্জু), গণতন্ত্রী দল, মার্ক্সিস্ট-লেলিনিস্ট (বড়ুয়া) এবং সোসিওলিস্ট পার্টি অব বাংলাদেশ রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য দায়ী। রিটে দাবি করা হয়েছে, এসব দল নির্বিচারে মানুষ হত্যা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস এবং বেআইনি প্রক্রিয়ায় রাষ্ট্রক্ষমতা দখলের চেষ্টার জন্য দায়ী।

এছাড়া, ১১টি দলকে ভবিষ্যতে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে। রিটের শুনানি আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে অনুষ্ঠিত হতে পারে, যেখানে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়েও আলোচনা হবে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com