যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল

যথাসময়ে দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের সংসদ সদস্য কয়েকজন বিভিন্ন বিষয়ের অবতারণা করেছেন। তবে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তাদের আশ্বস্ত করতে পারি যে, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা সিদ্ধান্তে একমত হয়েছি। সেই সিদ্ধান্তে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করবো।সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা তার বক্তব্যে অভিযোগ করেন, সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের (ডিসি) অধিকাংশই দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত। দেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেও বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার প্রায় চার মাস পরও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সুস্পষ্ট রোডম্যাপ দেয়নি।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী স্থানীয় পর্যায়ের শাসনব্যবস্থা নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে থাকার কথা। কিন্তু বর্তমানে জেলার প্রশাসনিক কার্যক্রম জেলা প্রশাসকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা সংবিধানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে তিনি দাবি করেন। এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না, তা নিয়ে জনমনে বিভ্রান্তি রয়েছে উল্লেখ করে তিনি এ বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান জানতে চান।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com