ইরানে প্রতিশোধমূলক হামলার সমাপ্তি ঘোষণা ইসরাইলের

ইরানে প্রতিশোধমূলক হামলার সমাপ্তি ঘোষণা ইসরাইলের

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানে সাম্প্রতিক হামলার সমাপ্তি ঘোষণা করেছেন ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। টাইমস অব ইসরাইল-এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার এক ভিডিও বিবৃতিতে এই ইসরাইলি কর্মকর্তা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধমূলক আক্রমণের সফল সমাপ্তি নিশ্চিত করেছেন।

আইডিএফ মুখপাত্র বলেন, “ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আমরা পাল্টা প্রতিশোধমূলক হামলা শেষ করেছি। আমাদের লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।” তিনি আরও জানান, ইসরাইলের এই প্রতিরোধমূলক পদক্ষেপে ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে সুনির্দিষ্ট আক্রমণ চালানো হয়েছে এবং তাৎক্ষণিক হুমকিকে ব্যর্থ করা হয়েছে।

হাগারি ইরানকে সতর্ক করে বলেন, “ইরান যদি নতুন কোনো ভুল পদক্ষেপ নেয়, ইসরাইলের জবাব দিতে বাধ্য হবে। যারা ইসরাইলকে হুমকি দেয় এবং অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করতে চায়, তাদের মূল্য দিতে হবে। আমাদের প্রমাণিত হয়েছে যে ইসরাইল তার প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য সর্বদা প্রস্তুত।”

তেহরানের পক্ষ থেকে ইসরাইলের আক্রমণের বিরুদ্ধে প্রতিক্রিয়ার হুমকির পর, আইডিএফ-এর এই ঘোষণার মাধ্যমে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com