লেবাননে হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

লেবাননে হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। চলমান যুদ্ধবিরতির মধ্যে এ হামলার ঘটনা ঘটল।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে কাজ করছে। এদিকে এর আগে, লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ইরান।

রোববার (৭ জুন) বৈরুতের দক্ষিণ শহরতলিতে প্রাণঘাতী হামলার কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলে সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। তারা জানান, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর হাইফা ও উত্তর ইসরায়েলের অন্যান্য এলাকায় সাইরেন সক্রিয় করা হয়েছে। প্রথম ধাপের সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে ইসরায়েলকে লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা ইসরায়েলি সামরিক বাহিনী জানানোর পর পরই দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আজ রাতে তেহরানকে অবশ্যই পুড়তে হবে!

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ ইসরায়েলি বিমান ঘাঁটিই দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে চালানো আগ্রাসনের উৎস।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com