জার্মানির সর্বোচ্চ সম্মান পাচ্ছেন বাইডেন

জার্মানির সর্বোচ্চ সম্মান পাচ্ছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্ভবত শেষ জার্মানি সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সফরে তাকে সর্বোচ্চ জার্মান সম্মানে ভূষিত করা হবে। জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার মার্কিন প্রেসিডেন্টকে গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ মেরিট সম্মান প্রদান করবেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সাধারণত, রাষ্ট্রপ্রধানদের এই সম্মানে ভূষিত করে জার্মানি। বাইডেনের আগে সিনিয়র বুশ অর্থাৎ, জর্জ এইচ ডাব্লিউ বুশ এই সম্মান পেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে।
জার্মান প্রেসিডেন্টের অফিস সংবাদমাধ্যমকে জানিয়েছে, বাইডেনের আমলে জার্মানি-যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব এবং ট্রান্স অ্যাটলান্টিক জোটকে স্বীকৃতি দিতে চায় বার্লিন।
এর আগে স্নায়ুযুদ্ধের পর জার্মানির ইউনিফিকেশনে সিনিয়র বুশ সহযোগিতা করেছিলেন বলে তাকে এই সম্মান জানানো হয়েছিল। সে সময়জার্মানির চ্যান্সেলর ছিলেন হেলমুট কোল।
মার্কিন কূটনীতিক মাইকেল কার্পেনটর ডিডাব্লিউকে জানিয়েছেন, বাইডেনের এই জার্মান সফর ভূরাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘ইউক্রেন যুদ্ধের আবহে সার্বিকভাবে ইউরোপের নিরাপত্তা নিয়ে এই সফরে আলোচনা করবেন বাইডেন। জার্মানি এবং যুক্তরাষ্ট্র দুই দেশই ইউক্রেনকে বিপুল পরিমাণ সাহায্য করেছে, এবং করছে।’

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com