জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারগুলোকে ৩০ লাখ টাকা পুনর্বাসন সহায়তা দেবে সরকার

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারগুলোকে ৩০ লাখ টাকা পুনর্বাসন সহায়তা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তহবিল থেকে প্রত্যেক শহিদ পরিবারের জন্য ৩০ লাখ টাকা পুনর্বাসন সহায়তা প্রদান করবে সরকার। প্রয়োজন অনুযায়ী যাচাই-বাছাই করে অতিরিক্ত সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, তালিকাভুক্ত ব্যক্তিদের পাশাপাশি যাচাইয়ের মাধ্যমে পরবর্তীতে যোগ্য বিবেচিত ব্যক্তিদেরও সহায়তা দেওয়া হবে।

তিনি আরও জানান, শুধু জুলাই-আগস্ট মাসে শহিদ হওয়া ব্যক্তিদের পরিবারই নয়, আহতদের পরিবারগুলোকেও পুনর্বাসনের আওতায় আনা হবে।

এছাড়া সংবাদ ব্রিফিংয়ে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার বিষয়েও আলোচনা হয়েছে। পল্লী বিদ্যুতের আন্দোলনকারীদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করার পরিকল্পনা রয়েছে বলে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এছাড়া শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক ম্যানেজমেন্টে যুক্ত করার সম্ভাবনার কথাও উল্লেখ করেন উপদেষ্টা।

 

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com