ভারতের টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন

ভারতের টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন

নিজস্ব প্রতিবদেক, নেত্রকোণার আলো ডটকম:
মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভারতের বিখ্যাত শিল্পপতি রতন টাটা বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

রতন টাটা দীর্ঘদিন ধরে কাজের জগতে সক্রিয় ছিলেন, বয়স বৃদ্ধির পরেও তিনি অবসর নেননি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন প্রচণ্ড সক্রিয়। টাটা সন্সকে যেভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং ভারতের শিল্প জগতে সংস্থার কর্মকাণ্ডের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অনন্য।

গত ৬ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এবং তাকে তৎক্ষণাৎ মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে উদ্বেগ দেখা দেয়। তবে রতন টাটা নিজেই সামাজিক মাধ্যমে জানান যে তিনি সুস্থ আছেন এবং উদ্বেগের কোনও কারণ নেই।

কিন্তু বুধবার তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং অবশেষে তিনি মৃত্যুবরণ করেন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com