ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুতে বাইডেনের স্বস্তি

ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুতে বাইডেনের স্বস্তি

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইসরায়েলি হামলায় হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর স্বস্তি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, “এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময়। আমরা গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে চাই।”

ইসরায়েল শুক্রবার নিশ্চিত করেছে যে, তাদের অভিযানে হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। হামাসের নেতৃত্ব গ্রহণের আগেই তাকে খুঁজছিল ইসরায়েল। ২০১৭ সাল থেকে গাজার হামাসের নেতৃত্ব দিয়ে আসা সিনওয়ারকে ৭ অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছিলো, যেখানে প্রায় ১,২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিলো।

যুদ্ধবিরতির প্রসঙ্গে বাইডেন আরও বলেন, “এখন যুদ্ধ থামানোর এবং জিম্মিদের ফিরিয়ে আনার সময়।” তবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করেছেন যে, সিনওয়ারের হত্যা যুদ্ধের সমাপ্তি নয়। বরং এটিকে তিনি “গাজায় বছরব্যাপী যুদ্ধের শেষের সূচনা” বলে উল্লেখ করেছেন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com