ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো নিকারাগুয়া

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো নিকারাগুয়া

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নিকারাগুয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এবং ইসরায়েলি সরকারকে ‘ফ্যাসিবাদী’ ও ‘গণহত্যাকারী’ বলে অভিহিত করেছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে মধ্য আমেরিকার দেশটি। খবর রয়টার্সের।
শুক্রবার (১১ অক্টোবর) নিকারাগুয়ার সরকার এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের হামলা এখন শুধু গাজায় সীমাবদ্ধ নয়, লেবানন, সিরিয়া, ইয়েমেন, এবং ইরানেও সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এরই প্রেক্ষিতে তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের প্রস্তাব নিকারাগুয়ার সংসদে পাস হয়।
নিকারাগুয়া এর আগেও দুইবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল—প্রথমবার ১৯৮২ সালে এবং দ্বিতীয়বার ২০১০ সালে।
ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, নিকারাগুয়ার এই পদক্ষেপটি মূলত প্রতীকী, কারণ ইসরায়েল ও নিকারাগুয়ার মধ্যে সম্পর্ক কার্যত অনেক আগেই শিথিল ছিল।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com