পিছু হঠছে ইসরায়েলি বাহিনী: হিজবুল্লাহ

পিছু হঠছে ইসরায়েলি বাহিনী: হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক || নেত্রকোণার আলো ডটকম:

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সরাসরি লড়াই করছে না। তবে আজ বুধবার হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি পদাতিক বাহিনীর একটি দলকে দক্ষিণ লেবাননের ওদাইসেহ শহরে অনুপ্রবেশের চেষ্টা থেকে প্রতিহত করেছে।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি পদাতিক বাহিনী ভোরে ওদাইসেহ শহরে প্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু তাদের প্রতিরোধের মুখে দলটি পিছু হটতে বাধ্য হয়। একই সঙ্গে আল জাজিরা জানিয়েছে, আহত ইসরায়েলি সেনাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে, যদিও এ খবর এখনও নিশ্চিত নয়।

ইসরায়েল গত সোমবার রাতে লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা দেয়। এর আগে সীমান্তবর্তী তিনটি অঞ্চলে, যার মধ্যে ওদাইসেহ অন্যতম, ব্যাপক বিমান ও কামান হামলা চালানো হয়। এটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রথম সরাসরি লড়াইয়ের ঘটনা এবং এতে ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com