আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে এসআই জাহেদুলের গোপন ফোনালাপ ফাঁস: ভুরুঙ্গামারীতে তোলপাড়!

আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে এসআই জাহেদুলের গোপন ফোনালাপ ফাঁস: ভুরুঙ্গামারীতে তোলপাড়!

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার এসআই জাহেদুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে তার নিয়মিত ফোনালাপের অডিও–কল লিস্ট প্রকাশ পেয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এসআই জাহেদুল ইসলাম প্রায়ই জাতীয় শ্রমিক লীগের নেতা নজরুল ইসলামসহ দলের শতাধিক নেতাকর্মীর সঙ্গে মোবাইলে কথা বলেন। এসব আলাপচারিতার উদ্দেশ্য ও গোপন যোগাযোগ নিয়ে এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। এসআই জাহেদুল ইসলাম দীর্ঘদিন ধরে ভুরুঙ্গামারীতে কর্মরত থেকে গ্রেপ্তার বাণিজ্যসহ ভয়ংকর অপরাধে জড়িয়ে পড়েছে।

নাগরিক সমাজের অভিযোগ, দায়িত্বে থাকা অবস্থায় কোনো পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার না করে বরং নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ নির্বাচন ও আইনশৃঙ্খলার নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তোলে। স্থানীয়রা বলছেন, পুলিশের দায়িত্বে থেকে রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে এ ধরনের ফোনালাপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে এসআই জাহেদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুরুঙ্গামারীর সাধারণ মানুষ ঘটনাটি দ্রুত তদন্তের দাবি জানিয়ে বলেন, একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, গোপন যোগাযোগের রহস্য উদ্ঘাটন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক স্বচ্ছতা সম্পর্কে অনেক অজানা তথ্য বেরিয়ে আসতে পারে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com