কুড়িগ্রামের নতুন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বদলি হলেন এসপি মাহফুজুর রহমান পেলেন না কোন জেলা

কুড়িগ্রামের নতুন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বদলি হলেন এসপি মাহফুজুর রহমান পেলেন না কোন জেলা

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার খন্দকার ফজলে রাব্বি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা সাম্প্রতিক প্রজ্ঞাপনে তাকে কুড়িগ্রামের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে দায়িত্বে থাকা পুলিশ সুপার মাহফুজুর রহমানকে কুড়িগ্রাম থেকে বদলি করা হয়েছে। তবে তাকে কোন জেলায় পাঠানো হবে—এ বিষয়ে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ নেই। ফলে তার নতুন কর্মস্থল অনিশ্চিতই রয়ে গেছে।

প্রশাসনিক এই পরিবর্তনকে কেন্দ্র করে জেলা জুড়ে আলোচনার ঝড় উঠেছে। স্থানীয়দের দাবি, নতুন এসপি দায়িত্ব গ্রহণ করলে আইন–শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এদিকে প্রশাসনিক সূত্রের তথ্য অনুযায়ী, যেসব কর্মকর্তাকে বদলি করা হলেও নতুন জেলা দেওয়া হয়নি, তাদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও একাধিক বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব কারণেই তাদের পদায়ন আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com