দিনাজপুরে মিনিবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

দিনাজপুরে মিনিবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

দিনাজপুরে নসিব পরিবহনের যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে দিনাজপুরের গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নসিব পরিবহনের বাসটি দশমাইল থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। একই সময় দিনাজপুর থেকে দশমাইলগামী একটি ইজিবাইক ইনস্টিটিউটের সামনে পৌঁছালে দুই গাড়ির সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত একজনকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয়দের ভিড় সামাল দিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে। ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com