সাংবাদিকের শত্রু সাংবাদিক, মাঝে মজা নিচ্ছে ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ

সাংবাদিকের শত্রু সাংবাদিক, মাঝে মজা নিচ্ছে ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুই সাংবাদিকের দ্বন্দ্বকে কেন্দ্র করে তৈরি হয়েছে অদ্ভুত পরিস্থিতি। এক সাংবাদিকের বিরুদ্ধে আরেক সাংবাদিকের বিরূপ অবস্থানকে সুযোগ হিসেবে নিয়ে মাঠে নেমেছে কিছু পুলিশ সদস্য—আর এতে বাড়ছে হয়রানির অভিযোগ।

স্থানীয় সূত্র জানায়, ভুরুঙ্গামারীর সাংবাদিক আনোয়ার হোসেন মাদকবিরোধী অভিযানে ৪০ হাজার টাকার বিনিময়ে আসামি ছাড়া–পাওয়ার অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হন থানার ওসি। পরিস্থিতি আরও জটিল হয় যখন একজন প্রতিদ্বন্দ্বী সাংবাদিক ওসির পক্ষ নিয়ে আনোয়ারের বিরুদ্ধে নেতিবাচক প্রচার শুরু করেন।

এই দ্বন্দ্বের সুযোগে পুলিশও যেন ‘মজা নেওয়ার’ ভূমিকায় নেমেছে। অভিযোগ আছে—সাংবাদিকদের অভ্যন্তরীণ বিরোধকে পুঁজি করে থানার কিছু সদস্য আনোয়ারকে নানা অজুহাতে ভয়ভীতি ও চার মামলার আতঙ্ক দেখাচ্ছে। এতে এলাকাজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় গণমাধ্যমকর্মীরা বলছেন, “সাংবাদিকদের ঝামেলাকে হাতিয়ার বানিয়ে পুলিশ যা খুশি তাই করছে। এতে শুধু সাংবাদিক নয়—মুক্ত সাংবাদিকতা ও জনস্বার্থের সংবাদই হুমকির মুখে।”

এদিকে আনোয়ার হোসেনের পরিবার জানায়, ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদের চাপ ও ভয়ভীতির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারের অভিযোগ—একটি সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে সাংবাদিক আনোয়ার হোসেন কে টার্গেট করা গণমাধ্যমের স্বাধীনতার সরাসরি লঙ্ঘন।
এ বিষয়ে সচেতন মহলের দাবি—সাংবাদিকদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতেই পারে, কিন্তু তা ব্যবহার করে পুলিশ হয়রানি চালানোর সুযোগ পেলে সত্য ও ন্যায়বিচার দুটিই ক্ষতিগ্রস্ত হবে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com