ওসি প্রদীপের পথেই হাঁটছে ভুরুঙ্গামারীর ওসি আল হেলাল মাহমুদ- অভিযোগ সাধারণ মানুষের

ওসি প্রদীপের পথেই হাঁটছে ভুরুঙ্গামারীর ওসি আল হেলাল মাহমুদ- অভিযোগ সাধারণ মানুষের

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল হেলাল মাহমুদের বিরুদ্ধে ভয়াবহ তুলেছেন স্থানীয় সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী ও সাংবাদিকরা। তাঁদের ভাষ্য—ওসি আল হেলাল মাহমুদ যেসব কর্মকাণ্ডে জড়িত, তা কক্সবাজারের কুখ্যাত ওসি প্রদীপ কুমার দাশের অপকর্মের দিকেই ইঙ্গিত করে।

স্থানীয়দের অভিযোগ, থানায় যোগদানের পর থেকেই ওসি আল হেলাল মাহমুদ সাধারণ মানুষকে ধরে নিয়ে ভুয়া মামলা দেওয়া, হুমকি–ধমকি, হয়রানি ও নির্যাতনকে নিয়মিত পদ্ধতিতে পরিণত করেছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তার–বাণিজ্য, রাজনৈতিক প্রতিশোধমূলক মামলা, এমনকি বিভিন্ন পক্ষকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে।

একাধিক ভুক্তভোগীর দাবি,“এলাকায় এখন আতঙ্কের নাম ওসি আল হেলাল। তাঁর বিরুদ্ধে কথা বললেই গায়েবি মামলা, মিথ্যা অভিযোগ আর পুলিশি হেনস্তার শিকার হতে হয়।”সাংবাদিক সমাজও তাঁর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছে। তাঁদের দাবি, একজন সাংবাদিক দুর্নীতি বা অন্যায়ের খবর প্রকাশ করলেই তাঁর নামে ভুয়া মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। সম্প্রতি সাংবাদিক আনোয়ার হোসেনের নামে ধারাবাহিক চারটি মামলা দেওয়ার ঘটনার পর স্থানীয় সমাজে ক্ষোভ আরও বাড়ে।স্থানীয় একটি মানবাধিকার সংগঠনের এক সদস্য বলেন,“ওসি আল হেলালের কর্মকাণ্ড দেখলে মনে হয়—তিনি যেন ওসি প্রদীপের পথ অনুসরণ করছেন। সাধারণ মানুষের ওপর যে ধরনের নির্যাতন, ভয়ভীতি ও মামলা দিয়ে চুপ করানোর চেষ্টা তিনি করেন, তা আইনের সঙ্গে সম্পূর্ণ বেমানান।”

এ বিষয়ে জানতে চাইলে ওসি মো. আল হেলাল মাহমুদ সব অভিযোগ অস্বীকার করে বলেন,“আমি আইনের মধ্যে থেকেই দায়িত্ব পালন করি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে—এসব ভিত্তিহীন। তবে স্থানীয়দের দাবি, পরিস্থিতি তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের হস্তক্ষেপ প্রয়োজন। তাঁদের বক্তব্য—
“যে থানায় সাধারণ মানুষ নিরাপত্তা চাইতে যায়, সেখানে যদি ওসির ভয় লাগে—তাহলে সেই থানার সমস্যার গভীরতা বুঝে নিতে বেশি সময় লাগে না।” ঘটনার কারণে ভুরুঙ্গামারীতে এখন সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com