নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে মনির চৌধুরী ওরফে ‘ভাইরাস মনির’-এর বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি, জমি দখল ও ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তিনি নানা উপায়ে সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের হয়রানি করে আসছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মনির চৌধুরী ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন সময় সরকারি দপ্তরে প্রভাব খাটানোর চেষ্টা করেন। তাকে ঘিরে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও অর্থ আদায়ের মতো অভিযোগও রয়েছে। কিছু ভুক্তভোগী দাবি করেছেন, তিনি প্রভাব বিস্তার করতে ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবহার করেন এবং গোপনে ভিডিও ধারণ করে তা দিয়ে ব্ল্যাকমেইলের মতো কাজ করেন। অন্যদিকে, তার বিরুদ্ধে মামলা বা অভিযোগ দায়েরের চেষ্টা করলেই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নামে বেনামী অভিযোগ দাখিল করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এতে প্রশাসনিক কর্মকর্তারা বিব্রত অবস্থায় পড়েন।
স্থানীয় সচেতন মহল বলছে, “মনির চৌধুরী ওরফে ভাইরাস মনিরের বিরুদ্ধে একাধিক ভুক্তভোগী অভিযোগ করলেও এখনো কার্যকর তদন্ত হয়নি। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্তের দাবি জানাচ্ছি।”তবে মনির চৌধুরীর পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, তাকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগ পেলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।