বিশেষ প্রতিনিধি: সরকারের সৎ ইচ্ছা থাকা সত্বেও ময়মনসিংহের ত্রিশালে থেমে নেই সুদ ও দাদন ব্যবসা । সুদ ও দাদন ব্যবসায়ীর অত্যাচারে উপজেলার নওপাড়ার ৯ টি পরিবার গৃহছাড়া। জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার সরল অতি দরিদ্র মানুষের সাথে সুদ এবং দাদন ব্যবসা ইচ্ছামত চালিয়ে যাচ্ছে। এ কারনে দাদন ব্যবসার অত্যাচারে গৃহছাড়া কয়েকটি পরিবার।
এ কারনে সুদের টাকা চক্র হারে বেড়ে যায়। টাকা দিতে না পারলে ভুক্তভোগীদেরকে অমানুষিক নির্যাতন, কথায় কথায় হত্যার হুমকি এমন কি ভুক্তভোগীদের অবুঝ শিশুদেও অপহরন করে নিয়ে যাবে বলে হুমকি দেওয়া হয়। এই বদিউজ্জামান বাবুল তিনি ময়মনসিংহ-৭ আসন ত্রিশালের সাবেক এমপি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানীর অনুসারী। আওয়ামী লীগের আমলে ভুয়া মামলা দিয়ে স্থানীয় নওপাড়াবাসীকে জেলহাজতে পাঠিয়েছে অনেকবার। উল্লেখ্য গৃহছাড়া ভুক্তভোগী রাবেয়া খাতুন জানান, তার কাছ থেকে ১০ হাজার টাকা সুদে আনেন। তারপর লাভ দেন ৩০ হাজার। বাবুল এখন দাবি করেন আরও ৫০ হাজার। সে একটা বাটপার। তিনি আরও জানান, তার পরিবার থেকে গবাদি পশু, আসবাবপত্র জোড় করে নিয়ে যায়।
এমন কি তার দুই ছেলে সুদ এবং দাদন ব্যবসার টাকার জন্য ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ ব্যাপারে ত্রিশাল থানায় সুদ ও দাদন ব্যবসায়ী বাবুল ওরফে বাটপার বাবুলের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মেম্বার রতন জানান, ভুয়া সাংবাদিক বাটপার আনোয়ার সাদাত জাহাঙ্গীরসহ সুদ ও দাদন ব্যবসায়ী বাবুলের নির্যাতনের কবলে আমার উক্ত ওয়ার্ডের সাধারণ মানুষ অতিষ্ট তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমার পক্ষ থেকে জোড় দাবী জানাইতেছি ।