সুনামগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সুনামগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সুনামগঞ্জ সদরে বাস ও অটোরিকশার সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বাহাদুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নেহা চক্রবর্তী, সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশী ও সফিকুল ইসলাম।প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি লোকাল বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেয়ার পথে মারা যান একজন। আহত একজনের অবস্থাও গুরুতর। দুর্ঘটনার পর বাস রেখে পালিয়েছে চালক ও হেলপার।

 

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com