কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৫

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৫

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার বেলা পৌনে ২টার দিকে রামুর রশিদনগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে রামু থানার ওসি তৈয়বুর রহমান বলেন, ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি ছিটকে যায়। এতে চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশুসন্তানসহ অজ্ঞাতপরিচয় আরো দুই যাত্রী মারা গেছেন। ওই দুজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

ওসি তৈয়বুর রহমান আরো জানান, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওই চার যাত্রী কক্সবাজার শহরে যাচ্ছিলেন। পথে রামুর রশিদনগর রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এর আগেও ওই ক্রসিংয়ে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পরপরই হতাহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয় বলে জানান রশিদনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বদি আলম। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী ও চালকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

 

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com