উত্তরায় সড়কে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেল ট্রাক, নিহত ৩

উত্তরায় সড়কে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেল ট্রাক, নিহত ৩

রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে ট্রাকচাপায় সড়কে দাঁড়িয়ে থাকা তিনজন নিহত হয়েছেন। আজ রবিবার (২৯ জুন) রাত আনুমানিক তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার ওসি মো. গোলাম মোস্তফা বলেন, রাজধারীর উত্তরার আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা কয়েকজনের ওপর একটি ট্রাক উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুজন পুরুষ মারা যান। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরো একজন পুরুষ মারা যান।’

তিনি আরো বলেন, ‘নিহত তিনজনের নাম-ঠিকানা জানার চেষ্টা চলমান। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com