ওসির বউ ভাগিয়ে নিয়ে বিয়ে করলেন ডিআইজি, তদন্ত শুরু

ওসির বউ ভাগিয়ে নিয়ে বিয়ে করলেন ডিআইজি, তদন্ত শুরু

শাহিনুর রহমান, ময়মনসিংহ : বর্তমানে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে ‘এসপি (অপারেশনস)’ হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) জহিরুল ইসলাম জহির। তবে এই কর্মকর্তার অতীত কর্মজীবন নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

তথ্যসূত্রে জানা গেছে, তিনি সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সময় পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) পদে দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, এ পদে থাকার সময় তিনি পুলিশ সদস্যদের বদলি-বাণিজ্যের সঙ্গে জড়িয়ে পড়েন এবং তার মাধ্যমে প্রভাব খাটিয়ে সুবিধাভোগ করেছেন অনেকে। অভিযোগ রয়েছে এডিশনাল ডিআইজি জহিরুল ইসলাম জহির এক পুলিশ পরিদর্শক (ওসি)’র স্ত্রীকে বাগিয়ে নিয়ে এসে ২য় বিয়ে করেছেন। এবিষয়ে তার প্রথম স্ত্রী পুলিশের আইজিপির নিকট অভিযোগ দাখিল করেছেন।

পুলিশ হেডকোয়ার্টার্স ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিকে তদন্তের নির্দেশ দেন। এ বিষয়ে মানুষের রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়া জানান, এমন একটা অভিযোগের কপি আমার দপ্তরে এসেছে। তদন্তকারী কার্যক্রম এখনো শুরু করিনি।

জানাগেছে, এক সময় মাগুরা জেলার পুলিশ সুপার থাকাকালীন, তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস শেখর এর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। সূত্র মতে, এই সম্পর্কের কারণেই তিনি রাজনৈতিক আনুগত্য বজায় রেখে প্রশাসনিক প্রভাব বিস্তার করেন। এছাড়া পুলিশের আবাসন প্রকল্প ‘POHS-2’ -এও তার নাম এসেছে নানা সুবিধা গ্রহণকারী হিসেবে, যেখানে তাকে সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ হিসেবে কাজ করতে দেখা যায়।

বর্তমানে ডিআইজি অফিসে কর্মরত থাকলেও, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর কোনো নিরপেক্ষ তদন্ত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। প্রশাসনের ভেতর এবং বাইরে অনেকে মনে করছেন—“সরকার বদলালেও বদলায় না ক্ষমতার দোসরদের প্রভাব। এ বিষয়ে এডিশনাল ডিআইজি জহিরুল ইসলাম জহিরের বক্তব্য জানতে বারবার ফোন করা হলেও পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও কোন উত্তর মেলেনি।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com