সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের হাইকোর্টে জামিন

সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের হাইকোর্টে জামিন

নিজস্ব  প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সাজা থেকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ এই আদেশ দেন।একই সঙ্গে সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com