ভাঙ্গায় ৫ যুবক গুম, রহস্য উদঘাটন হয়নি ১৩ বছরেও

ভাঙ্গায় ৫ যুবক গুম, রহস্য উদঘাটন হয়নি ১৩ বছরেও

বিশেষ প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের আটরাভাষড়া গ্রামের ৫ যুবক অপহরণের ১৩ বছর পার হলেও আজও তাদের সন্ধান মেলেনি। দেশের বিভিন্ন এলাকায় অপহৃতদের খুঁজে বেড়াচ্ছে তাদের পরিবার ও আত্মীয়-স্বজন। যেখানেই লাশের খবর শোনা গিয়েছিল, সেখানেই ছুটে যান তারা। কিন্তু খোঁজ মিলছে না প্রিয়জনের। অপহরণের ১৩ বছর পার হলেও বিষয়টির কোনো কিনারা করতে পারেনি পুলিশ । পুলিশ প্রশাসন এ ব্যাপারে উদাসীনতার পরিচয় দিচ্ছে বলে ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ ।

২০১১ সালের ৬ ডিসেম্বর দুপুর ২টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রামের কুমার পট্টি দেওড়া এলাকা থেকে সোবহান খান (১৯), রুবেল খান (১৮), বেলায়েত খান (১৯), ফয়েজ হাওলাদার (২৩) ও কাইয়ুম মুন্সী (৩০) নামের ৫ যুবককে তাদের বন্ধু নীরব ও তার সহযোগীরা অপহরণ করে বলে ভাঙ্গা থানায় মামলা করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, অপহরণের মূলহোতা নীরব ও সন্দেহভাজন আরো ৪/৫ জন। তাদের আটক করা হলেও কী কারণে অপহৃতদের উদ্ধার করা হয়নি এ রহস্য আজও প্রকাশ হয়নি। তা নিয়ে অজানা শঙ্কায় দিন কাটাচ্ছে পরিবারগুলো। অপহৃতরা বেঁচে আছে নাকি তাদের হত্যা করা হয়েছে, তা ভেবে বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন তাদের পরিবারের সদস্যরা। কেউ কেউ বলছে সাবেক এমপি কাজী জাফর উল্লাহ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামের ইন্দনে তারা গুম হয়। তাদের প্রভাবে ন্যায় বিচার পাইনি পরিবার।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com