ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫

 ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। মঙ্গলবার(৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে জেলার সদর উপজেলার বাখুন্ডা শরীফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়। স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানো হয়। বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। প্রায় সবাই আহত। এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com