রাশিয়া গেলেন সেনাপ্রধান

রাশিয়া গেলেন সেনাপ্রধান

নিজস্ব  প্রতিবেদক: সরকারি সফরে রাশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন তিনি।আজ রবিবার সকাল ৯টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সফরকালে সেনাপ্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এছাড়া কয়েকটি সামরিক স্থাপনা ও সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন তিনি। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১২ এপ্রিল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com