প্রাকৃতিক দুর্যোগের কারণে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ (১৫ সেপ্টেম্বর) ঢাকায় বিএনপির পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সমাবেশের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, দুর্যোগের কারণে রোববারের পরিবর্তে আগামী ১৭ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হবে। তবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার বিভাগীয় শহরগুলোতে দলের র্যালি ও সমাবেশ যথাসময়ে অনুষ্ঠিত হবে।