পান্থপথে বহুতল ভবনে আগুন

পান্থপথে বহুতল ভবনে আগুন

নিজস্ব  প্রতিবেদক: রাজধানীর পান্থপথে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ শুক্রাবার পশ্চিম পান্থপথ ঠিকানার ভবনটি ১৫ তলাবিশিষ্ট। ভবনটিতে পপুলার ফার্মাসিউটিক্যালসের অফিস রয়েছে।

আজ সকাল সোয়া ৮টার দিকে ভবনটির ১২ তলার ফ্লোর থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ফখরুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভবনটির টিএনটি সার্ভার থেকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত আগুন নির্বাপণ করতে সক্ষম হয়।তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com