ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

অনলাইন ডেস্ক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।হাইওয়ে পুলিশ জানায়, এদিন ভোররাত ৫টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হন দুজন। অন্যদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিরাজদিখানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় দুজন নিহত হন।

গতকাল রাতে নিহত দুজনের পরিচয় পাওয়া গেলেও আজ ভোরে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ক্যামিলায়া সরকার জানান, নিমতলা এলাকায় দুজন নিহত হয়েছেন। তারা হলেন আবদুল্লাহ পরিবহনের বাসচালকের হেলপার মো. জীবন (৪৪) ও বাসযাত্রী মো. রায়হান (২৭)। তারা দুজনই মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা।

নিহতদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে বলে জানান হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আবদুল কাদের জিলানি। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি। এর আগে গত শুক্রবার এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ছয়জন নিহত এবং চারজন গুরুতর আহত হন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com