সায়রুল হাসান : চট্টগ্রামে শীর্ষ মাদক ব্যবসায়ী মহিনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিক মনির হোসেনের বিরুদ্ধে কথিত সাংবাদিক জুলহাস মীর ও একটি চক্র চট্টগ্রাম প্রতিদিন ডিজিটাল মিডিয়ায় সংবাদ প্রকাশ করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অভিযোগে জানাগেছে, চট্টগ্রাম মহানগরী এলাকায় ইয়াবা ফেনসিডিল গাজা ও হিরোইন বিক্রি করে আকবরশাহ বাসিন্দা মমিন উল্লাহর পুত্র মহিন ও তার ভাই ভাইট্টা মনির বাহিনী। তারা এখন অত্র এলাকার শীর্ষ মাদক কারবারী।
প্রতিনিয়ত এ মাদক কারবারীরা ইয়াবা, হিরোইন ফেনসিডিল ও গাঁজা বিভিন্ন এলাকায় অহরহ সরবরাহ করে আসছে। এতে এলাকার উঠতি বয়সের যুবক-যুবতীরা ঝুঁকে পড়ছে। ফলে এলাকা মারাত্মক ভাবে কলুষিত হচ্ছে। মহিন ও তার পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মনির হোসেন এর বিরুদ্ধে এই মাদক ব্যবসায়ীরা বিভিন্ন সময় অপপ্রচার চালিয়েছে এরই ধারাবাহিকতায় এক কথিত সাংবাদিক মাদক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
মাদক বেচা-কেনা না করতে এলাকাবাসী বিভিন্ন প্রতিবাদ করায় উল্টো প্রতিবাদকারীদের বিরুদ্ধে লিফলেটসহ বিভিন্নভাবে মাদক কারবারীরা অপপ্রচার চালাচ্ছে। এই মাদক কারবারির পক্ষ নিয়ে চট্টগ্রামের কথিত সাংবাদিক অপপ্রচারে নামে। এহেন ঘটনায় এলাকাবাসী প্রতিবাদ মূখর ও তীব্র নিন্দা এবং ব্যাপক ক্ষোভ প্রকাশ করছে। এ ব্যাপারে এসব মাদক কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের আছে বিভিন্ন সময় লিখিতভাবে অভিযোগ দিলেও এই মাদক কারবারিরা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে ।