খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার

খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার

অনলাইন  ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এ বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত রয়েছেন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com