ফের প্রেমে পড়েছেন পরীমনি

ফের প্রেমে পড়েছেন পরীমনি

অনলাইন  ডেস্ক:এক প্রেমে জীবন যাবে এমন কোনো কথা আছে, এই জীবনে বারেবারে নত হবো প্রেমের কাছে।’ কবির কথা সত্যি হয়ে ধরা দিচ্ছে পরীমনির বেলায়। ফের প্রেমে পড়েছেন ঢালিউড লাস্যময়ী। সামাজিকমাধ্যমে নিজেই জানিয়েছেন বিষয়টি।

ফেসবুকে পরীমনি একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা গেছে, গাড়ির জানালায় আধো আলোয় আধো আঁধারে আলিঙ্গনে মেতে উঠেছে দুটি হাত। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘ইয়েস আই অ্যাম ইন লাভ অ্যাগেইন’। যার বাংলা করলে দাঁড়ায়, ‘হ্যা আমি আবার প্রেমে পড়েছি।’

নায়িকার এমন পোস্ট দেখে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন অনুসারীরা। কেউ অভিনন্দন জানিয়েছেন। কেউ লিখেছেন, ভালোবাসা সুন্দর। আবার কেউ করেছেন সতর্ক। তবে সেসবের কোনো জবাব দেননি অভিনেত্রী। একই সঙ্গে কার প্রেমে পড়লেন, সে বিষয়েও বলেননি কিছু।

গেল ৮ নভেম্বর মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ ইমরান নূর। থ্রিলার ঘরানার গল্পে নির্মিত এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরীমনিকে। সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com