তিন মাস পর নতুন নামে খুলল গাজীপুরের সাফারি পার্ক

তিন মাস পর নতুন নামে খুলল গাজীপুরের সাফারি পার্ক

অনলাইন ডেস্ক: নতুন নামে তিন মাস ১০ দিন পর খুলল গাজীপুরের সাফারি পার্ক। পার্কের নতুন নামকরণ করা হয়েছে ‘গাজীপুর সাফারি পার্ক’। আগের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ভাঙচুর-লুটপাটের পর থেকে জীববৈচিত্র্যসমৃদ্ধ পার্কটি বন্ধ ছিল। পর্যটন মৌসুম বিবেচনায় সাময়িকভাবে দর্শনার্থীদের উপযোগী করে পার্কটি খুলে দেওয়া হয় বলে নিশ্চিত করেন সহকারী বন সংরক্ষক পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, গত ৫ আগস্ট পার্কের মুল ফটক ভেঙে দুর্বৃত্তের হামলায় পার্কের বিভিন্ন ইভেন্টে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর সাময়িক সংস্কার করে পার্কটি পুনরায় সীমিত পরিসরে শুক্রবার চালু করা হয়েছে। আমরা আশা করছি, এবার পর্যটক মৌসুমে বিনোদনের জন্য পার্কটি আবারও মুখরিত হয়ে উঠবে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, আমরা পার্কটি চালু করছি, ইজারাও প্রক্রিয়াধীন। এর আগপর্যন্ত বন বিভাগ পার্কটির ব্যবস্থাপনা ও পরিচালনা করবে। তিনি বলেন, বর্তমানে পার্কটি গাজীপুর সাফারি পার্ক নামে কার্যক্রম চালানো হবে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com