রিমান্ড শেষে কারাগারে আমির হোসেন আমু

রিমান্ড শেষে কারাগারে আমির হোসেন আমু

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকার মিছিলে আব্দুল ওয়াদুদ নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন আমির হোসেন আমুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ। আমুর পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে সাবেক এ মন্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, ৭ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আমুর ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে আদালত ৬ দিনের রিমান্ডের আদেশ দেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে জানান, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি আমির হোসেন আমু।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com