নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুলসহ ৫ জন

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুলসহ ৫ জন

অনলাইন  ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচ জনকে নতুন করে পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।এর আগে, এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। পরে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন। গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলম।

আসামিদের মধ্যে কামাল আহমেদ মজুমদারকে মিরপুর থানার এক মামলায়, ব্যারিস্টার সুমনকে খিলগাঁও থানার এক মামলায়, সালমান এফ রহমানকে মিরপুর থানার এক মামলায়, আনিসুক হককে মিরপুর ও উত্তরা পূর্ব থানার একটি করে মোট দুইটি মামলায় এবং জাহাঙ্গীর আলমকে লালবাগ থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছাড়তে পারলেও অনেকেই গ্রেপ্তার হচ্ছেন। হাসিনা পালিয়ে যাওয়ার পর গত ১৩ আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর একে একে আওয়ামী লীগের অনেক এমপি-মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com