বঙ্গবন্ধু রেলসেতু: উদ্বোধন ডিসেম্বরের শেষ দিকে

বঙ্গবন্ধু রেলসেতু: উদ্বোধন ডিসেম্বরের শেষ দিকে

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু উদ্বোধন হতে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। তবে শুরু থেকেই পূর্ণ গতিতে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। কম্পিউটারভিত্তিক স্বয়ংক্রিয় সংকেত ব্যবস্থা বা সিবিআইএস (কম্পিউটার বেইজড ইন্টারলিঙ্ক সিস্টেম) প্রথমে চালু করা সম্ভব না হওয়ায় ট্রেনের গতি কম রাখা হবে। এই ব্যবস্থা চালু করতে মার্চ পর্যন্ত সময় লাগতে পারে।

রেলওয়ে প্রকল্প সংশ্লিষ্টদের মতে, সিবিআইএসের জন্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে জটিলতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিলম্বের কারণে সেতুর দুই পাশের স্টেশনে এ প্রযুক্তি স্থাপন করা যাচ্ছে না। এ কাজে সহায়তা দিচ্ছে জাপানি প্রতিষ্ঠান হিটাচি, যার পণ্য ভারতে উৎপাদিত হলেও আমদানিতে বাধার মুখে পড়েছে।

প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান জানান, সেতু দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে, তবে সিবিআইএস চালু না হওয়া পর্যন্ত আপাতত নন-ইন্টারলিঙ্ক ব্যবস্থায় চালনা করতে হবে। বুয়েটের অধ্যাপক হাদিউজ্জামান মনে করেন, সিগন্যালিং সিস্টেম ছাড়া ট্রেনের গতি বাড়ানো ঝুঁকিপূর্ণ।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com