নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত

নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ফর্মহীনতায় নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছিল। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন গণমাধ্যমে বলেন, টপ অর্ডারের এই ব্যাটারকে চাপমুক্ত রাখতে ক্রিকেট বোর্ড নতুন করে নেতৃত্ব নিয়ে ভাবতে পারে। তবে বিসিবিকে সেই সুযোগ না দিয়ে শান্ত নিজেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। বিসিবি সভাপতি বরাবর চিঠি দিয়ে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন শান্ত।

ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, শান্ত তার সিদ্ধান্ত বোর্ড সভাপতিকে জানিয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। বোর্ডের এক কর্মকর্তা জানান, শান্ত দক্ষিণ আফ্রিকা সিরিজের পর নেতৃত্ব ছাড়তে চান। শান্ত নিজেও বলেছেন, “আমি সভাপতির সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”

প্রাথমিক আলোচনা অনুযায়ী, ওয়ানডে ও টেস্টে মেহেদি মিরাজ এবং টি-টোয়েন্টিতে তাওহীদ হৃদয়কে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে।

উল্লেখ্য, ২০২৩ সালে শান্তর ব্যাটে দুর্দান্ত ফর্ম দেখা গেলেও সাম্প্রতিক সময়ে তার ব্যাট থেকে রান আসছে না। টেস্টের শেষ ১৩ ইনিংসে মাত্র একটি ফিফটি এবং টি-টোয়েন্টিতেও রান সংকট ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে শান্তকে তিন ফরম্যাটের অধিনায়ক করা হয়, যা ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ছিল।

শান্তর অধীনে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com