ঢাকা থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ

ঢাকা থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকা থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিআইডব্লিউটিএ থেকে জানানে হয়েছে, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত ও নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।
এজন্য ঢাকা-হাতিয়া, ঢাকা-বেতুয়া/আয়শাবাগ, ঢাকা-রাঙ্গাবালী, ঢাকা-চর মোন্তাজ, ঢাকা-খেপুপাড়া নৌ রুটে লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি, এক ইঞ্জিনবিশিষ্ট নৌযান বন্ধ রাখা হয়েছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com