ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রথমে ৬ থেকে ১০টি উপজেলার ১টি করে ইউনিয়নে এই স্ক্রিনিং কার্যক্রম পাইলট আকারে চালু করা হবে।   বুধবার (৩ জুন) সচিবালয়ে স্বাস্থ্যখাত সম্পর্কিত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, স্ক্রিনিং কার্যক্রম সফল হলে সারাদেশে চালু করা হবে। যাতে স্বাস্থ্য সুবিধা তৃণমূলে ভালোভাবে পৌঁছে দেওয়া যায়। এছাড়া ঘরে ঘরে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য মেডিকেল কিট বক্স এর ব্যবস্থা করা হবে, যার ভেতর রক্ত, ইউরিন ও ডায়েবেটিস পরীক্ষা থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা থাকবে।

তিনি আরও জানান, গ্রামীণ চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করার জন্য প্রত্যেকটি হাসপাতালতে একজন নারী ফিজিওথেরাপিস্ট ও একজন পুরুষ ফিজিওথেরাপিস্ট পদ থাকবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যার হাসপাতালে রুপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে গণপূর্ত বিভাগ আজ থেকে কাজ শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর বিভাগ ও কুমিল্লায়  ২০০ শয্যা বিশিষ্ট ৫টি স্পেশালাইজড শিশু হসপিটাল করা হবে। প্রত্যেকটি শিশু হাসপাতালে একটি বিশেষায়িত আইসিইউ থাকবে। ৬ মাসের মধ্যে কাজ শেষে প্রধানমন্ত্রী এসব হাসপাতাল উদ্বোধন করবেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে নারীদের জন্য ৫টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। এছাড়াও, ঢাকা মিটফোর্ড হাসপাতালে পুরোনো ভবন ভেঙে নতুন করে নির্মাণ করা হবে বলে জানান তিনি।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com