আরও ১৯৮ জন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

আরও ১৯৮ জন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

অনলাইন ডেস্ক, নেত্রকোনার আলো ডটকম:

ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন আদালতে ১৯৮ জনকে নতুন করে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এবং সহকারী পাবলিক প্রসিকিউটর।

বুধবার (২৩ অক্টোবর) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এই নিয়োগের আদেশ জারি করা হয়।

এদের মধ্যে ময়মনসিংহ জেলার জন্য ১৫৬ জন এবং মৌলভীবাজার জেলার জন্য ৪২ জন আইন কর্মকর্তা নিয়োগ পেয়েছেন।

ময়মনসিংহের নিয়োগপ্রাপ্তরা: ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতে জিপি হিসেবে মো. আজহারুল হক এবং পিপি হিসেবে মো. আনোয়ার আজিজ (টুটুল) নিয়োগ পেয়েছেন।

মৌলভীবাজারের নিয়োগপ্রাপ্তরা: মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে জিপি হিসেবে মামুনুর রশিদ এবং পিপি হিসেবে মো. আব্দুল মতিন চৌধুরী নিয়োগ পেয়েছেন।

এই নিয়োগের সঙ্গে পূর্বের সকল আইন কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের নিয়োগ বাতিল করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তরা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবেন বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল, জেলা ও দায়রা জজ আদালত এবং বিশেষ জজ আদালতে।

 

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com