শেখ হাসিনার পরিবারসহ রাজউকের অবৈধ প্লট বরাদ্দে তদন্ত কমিটি

শেখ হাসিনার পরিবারসহ রাজউকের অবৈধ প্লট বরাদ্দে তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক, নেত্রকোনার আলো ডটকম:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে বরাদ্দকৃত পূর্বাচলের প্লটসহ সকল অবৈধ বরাদ্দের বিষয়ে তদন্ত করতে হাইকোর্ট কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

সাবেক বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে, এবং কমিটিকে চার মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী হাইকোর্টে একটি রিট আবেদন করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে বরাদ্দকৃত ৬০ কাঠা প্লটসহ রাজউকের সব অবৈধ বরাদ্দ বাতিলের নির্দেশনা চাওয়া হয়। রিটে এসব বরাদ্দের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়ারও আবেদন করা হয়।

আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দীন জানান, রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তার দুই ছেলেমেয়ের নামে ১০ কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়। ২০২২ সালে তারা এই প্লটগুলো বুঝে পান এবং এসব প্লট প্রস্তাবিত কূটনৈতিক জোনে সন্নিবেশিত করা হয়।

এ বিষয়ে ব্যাপক গোপনীয়তা রক্ষার ফলে হাতেগোনা কয়েকজন ছাড়া রাজউকের অনেক কর্মকর্তাও এ ব্যাপারে অবগত ছিলেন না।

 

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com