প্রধান উপদেষ্টার পিএস মোজাম্মেল হকের নিয়োগ বাতিল

প্রধান উপদেষ্টার পিএস মোজাম্মেল হকের নিয়োগ বাতিল

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একান্ত সচিব (পিএস) পদে মোহাম্মদ মোজাম্মেল হকের নিয়োগ বাতিল করে‌ছে স‌রকার।

বুধবার (২৩ অক্টোবর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

মোজাম্মেল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার স্মারকটি অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে বলে পররাষ্ট্র সচিবের কাছে লেখা চিঠিতে জানানো হয়ে‌ছে।

চীনে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার অ্যান্ড ডেপুটি চিফ অব মিশন মোহাম্মদ মোজাম্মেল হককে মঙ্গলবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার একান্ত সচিব প‌দে নি‌য়োগ দেওয়া হয়। এজন‌্য তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে অফিস আদেশ জারি করা হয়েছিল।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com