নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর বনানীতে তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এর আগে বুধবার (১৬ অক্টোবর) শমসের মবিন চৌধুরীকে বিদেশে যেতে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তিনি স্ত্রীর সঙ্গে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার চেষ্টা করলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠানো হয়।
এ বিষয়ে শমসের মবিন চৌধুরী গণমাধ্যমকে জানান, তিনি স্ত্রীর চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়েছিলেন।
শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে তিনি বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন।